শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩২:০১
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ট্রাক চাপায় ভ্যানচালকের মৃত্যু, চালকের আসনে ছিল হেলপার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:৪৪
শেয়ার: mail
ট্রাক চাপায় ভ্যানচালকের মৃত্যু, চালকের আসনে ছিল হেলপার

নাটোরের লালপুরে চালকের সহকারীর (হেলপার) চালানো একটি ট্রাকের চাপায় জাকির আলী খাঁন পনো (৬৫) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির আলী খাঁন উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারি খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৮৩১৫) লালপুর চিনির বটতলা ইটভাটা থেকে ইট নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল। ট্রাকটি চকনাজিরপুর বাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানচালক জাকির আলী খাঁন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী (হেলপার) মো. ইসরাইল হোসেন (৩১)। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বামনপাড়া গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা হেলপার ইসরাইল হোসেনকে ঘাতক ট্রাকসহ আটক করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় ট্রাকটি জব্দ করা হয় এবং হেলপারকে হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বারেক জানান, প্রাথমিকভাবে জানা গেছে ট্রাকটি চালকের পরিবর্তে চালকের সহকারী চালাচ্ছিলেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালকের সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash.com/SAS

ট্যাগসমূহ: ট্রাক মৃত্যু

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | Globe kalprakash.com

ট্রাক চাপায় ভ্যানচালকের মৃত্যু, চালকের আসনে ছিল হেলপার

বিস্তারিত কমেন্টে