বাংলাদেশ ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

পারমাণবিক অস্ত্র মহড়া চালালো বেলারুশ

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী মাঠপর্যায়ে পারমাণবিক অস্ত্র মোতায়েন সংক্রান্ত সামরিক প্রশিক্ষণ বা মহড়া শুরু করেছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, মহড়ায় রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক অস্ত্র পরিবহন এবং সম্ভাব্য ব্যবহারের প্রস্তুতি অনুশীলন করা হচ্ছে। এতে দীর্ঘ দূরত্বে চলাচল, গোপনীয় গতিবিধি এবং সামরিক সরঞ্জাম ব্যবহারের কৌশলগত দিকগুলো অনুশীলনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বেলারুশ জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সক্ষমতা যাচাই করাই এই মহড়ার মূল লক্ষ্য। তবে তারা দাবি করেছে, এই অনুশীলন কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি নয়।

উল্লেখ্য, ২০২৩ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে মোতায়েনের অনুমতি দেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে জানিয়েছেন, এসব অস্ত্র ব্যবহারের নিয়ন্ত্রণ মস্কোর হাতেই থাকবে।

ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া বারবার পারমাণবিক সক্ষমতার কথা উল্লেখ করেছে, যা পশ্চিমা দেশগুলোকে সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। এর পাশাপাশি রাশিয়া তাদের নতুন ‘সারমাত’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন ও বাহিনী আধুনিকায়নের পরিকল্পনাও ঘোষণা করেছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

পারমাণবিক অস্ত্র মহড়া চালালো বেলারুশ

প্রকাশিত: ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬