রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:২১:১৩
শিরোনাম
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর ঘোষণা আইনমন্ত্রীর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের ভোটদানের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের জাতিসংঘ মিশনের দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ২০ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘রিচার’খ্যাত অভিনেতা আলান রিচসন ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন রবিউস সানির চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর ঘোষণা আইনমন্ত্রীর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের ভোটদানের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের জাতিসংঘ মিশনের দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ২০ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘রিচার’খ্যাত অভিনেতা আলান রিচসন ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন রবিউস সানির চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:০২
শেয়ার: mail
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন নুরে আলম (৪২) ও ইউনুস মিয়া (৪৮)। তারা দুজনই কুমিল্লা জেলার বাসিন্দা। গত শুক্রবার রাতে জেদ্দা–রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরিবার ও প্রবাসীদের তথ্য অনুযায়ী, নুরে আলম ও ইউনুস মিয়া রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। ঘটনার দিন জেদ্দা থেকে দোকানের মালপত্র নিয়ে রিয়াদে ফেরার পথে তাদের গাড়ি মুখোমুখি সংঘর্ষে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই ঘটনায় আরও একজন সৌদি নাগরিকও নিহত এবং দুইজন আহত হন বলে জানা গেছে।

নিহত নুরে আলমের বাড়ি নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামে। অপর নিহত ইউনুস মিয়ার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ার গ্রামে। তাদের মৃত্যুর খবর শনিবার পরিবারের কাছে পৌঁছায়, যার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ইউনুস মিয়া প্রবাস জীবনে ২৪ বছর ছিলেন এবং এবার কোরবানির ঈদে প্রথমবার পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন। তিনি দেশে ফেরার টিকিটও কেটে রেখেছিলেন। একইভাবে নুরে আলমের পরিবারও তার দেশে ফেরার অপেক্ষায় ছিল।

নিহত নুরে আলমের স্ত্রী বলেন, স্বামীর আয়েই ছয়জনের পরিবার চলত, এখন তারা অসহায় অবস্থায় পড়েছেন। পরিবারের পক্ষ থেকে লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহায়তা চাওয়া হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

বিস্তারিত কমেন্টে