শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫১:০৭
শিরোনাম
● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু

ঈদে মোবাইল কোর্ট বাড়ছে ৬৯টি, অতিরিক্ত ভাড়া রোধে কঠোর নজরদারি: মন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৪:৫৭
শেয়ার: mail
ঈদে মোবাইল কোর্ট বাড়ছে ৬৯টি, অতিরিক্ত ভাড়া রোধে কঠোর নজরদারি: মন্ত্রী

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সড়ক পথে যাত্রীসেবা নির্বিঘ্ন ও অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, এবার সারা দেশে মোবাইল কোর্টের সংখ্যা ২৫টি থেকে বাড়িয়ে ৬৯টি করা হবে।

রোববার (১৭ মে) রাজবাড়ীতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক গণসচেতনতামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, টার্মিনাল থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ থাকবে না। তবে অনেক সময় মহাসড়কের মাঝপথ থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়িতে ওঠায় সেখানে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।

তিনি আরও জানান, দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার ঘটনায় পরিবহনের ত্রুটি ও চালকের গাফিলতি ছিল। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে দৌলতদিয়া ফেরিঘাটের বাস দুর্ঘটনায় নিহতসহ মোট ৬২টি পরিবারের মধ্যে ২ কোটি ৫৯ লাখ টাকার চেক বিতরণ করা হয় বলে জানান তিনি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদে মোবাইল কোর্ট বাড়ছে ৬৯টি, অতিরিক্ত ভাড়া রোধে কঠোর নজরদারি: মন্ত্রী

বিস্তারিত কমেন্টে