মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪২:৪৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগতে পারে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:৫০
শেয়ার: mail
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগতে পারে: অর্থমন্ত্রী

আমীর খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে এবং এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।

শনিবার (১৬ মে) চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বৈশ্বিক অর্থনৈতিক চাপ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। এতে দেশের জ্বালানি খাতে বড় ধরনের ব্যয় বেড়েছে।

তিনি জানান, শুধু জ্বালানি খাতেই আগামী অর্থবছরে অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হবে। পাশাপাশি বিদ্যুৎ খাত ও বিদেশি ঋণ পরিশোধে গত দুই মাসে আরও প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

তিনি বলেন, এসব কারণে দেশের অর্থনীতি এখনো চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, তবে সরকার পরিস্থিতি সামাল দিয়ে অর্থনীতিকে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, অতীতে এ খাতে বরাদ্দের একটি বড় অংশ অনিয়ম ও দুর্নীতির কারণে অপচয় হয়েছে। বর্তমান সরকার বরাদ্দ দেওয়ার পাশাপাশি তার সঠিক ব্যবহার নিশ্চিত করতেও কঠোর নজরদারি রাখবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, দেশের প্রতিটি নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দরিদ্র রোগীদের জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে চুক্তিভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে, যেখানে খরচ সরকার বহন করবে।

তিনি বলেন, মেডিকেল শিক্ষার মান বজায় রাখতে অবকাঠামো, দক্ষ শিক্ষক, আধুনিক ল্যাব ও পর্যাপ্ত ফ্যাকাল্টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশে দক্ষ মেডিকেল টেকনোলজিস্টের ঘাটতি পূরণে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগতে পারে: অর্থমন্ত্রী

বিস্তারিত কমেন্টে