বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৩:৫৫
শিরোনাম
● পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু ● বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন ● কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ● বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন ● ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে: রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম ● রুহিয়ায় দুর্গাপূজার মহানবমীতে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় ● ইন্টারনেট বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপে যেভাবে নির্দিষ্ট সময়ে পাঠানো যাবে মেসেজ ● আজ কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ ● এবার শীত হবে উষ্ণ, কমবে ব্যাপ্তি ● বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম ● পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু ● বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন ● কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ● বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন ● ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে: রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম ● রুহিয়ায় দুর্গাপূজার মহানবমীতে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় ● ইন্টারনেট বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপে যেভাবে নির্দিষ্ট সময়ে পাঠানো যাবে মেসেজ ● আজ কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ ● এবার শীত হবে উষ্ণ, কমবে ব্যাপ্তি ● বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সাগরিকা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ, সিসিটিভি দেখে পুলিশের আত্মহত্যার দাবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:২১
শেয়ার: mail
সাগরিকা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ, সিসিটিভি দেখে পুলিশের আত্মহত্যার দাবি

চট্টগ্রাম মহানগরের সাগরিকা ফ্লাইওভারে আবু কায়সার (২৭) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। কায়সার আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।

ঘটনাটিকে সংগঠনের নেতাকর্মীরা হত্যাকাণ্ড বলে দাবি করলেও পুলিশের ভাষ্য, এটি আত্মহত্যা।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পাহাড়তলী থানার পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

সিএমপির উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদনে কায়সারের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই তরুণ একা ফ্লাইওভারে ওঠেন এবং পরে গলায় ফাঁস দেন। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

নিহত কায়সার নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং বিএসআরএম কারখানায় অস্থায়ী সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশ ছিলেন।

নিহতের ছোট ভাই পায়েল বলেন, পারিবারিক চাপ, পড়াশোনায় অগ্রগতি না হওয়া এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর কায়সার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

তার সহকর্মী রাকিব হোসেনও জানান, কায়সার বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

তবে ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। অন্যদিকে সংগঠনের সাবেক এক নেতা বলেছেন, সংগঠনের অনেকেই বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং এ ধরনের ঘটনা তাদের জন্য দুঃখজনক।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

সাগরিকা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ, সিসিটিভি দেখে পুলিশের আত্মহত্যার দাবি

বিস্তারিত কমেন্টে