মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৪:৪৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বাজেটের আগেই পে-স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৫৭
শেয়ার: mail
বাজেটের আগেই পে-স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন কাঠামো সংস্কারের দাবি আবারও জোরালো হয়েছে। টানা ১১ বছর নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

এ পরিস্থিতিতে আসন্ন জাতীয় বাজেটের আগেই ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’-এর চূড়ান্ত সুপারিশ প্রকাশ ও তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

সংগঠনটির নেতারা জানান, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণার পর থেকে জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বেড়েছে। তবে এখনো নবম পে-স্কেল কার্যকর না হওয়ায় বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা চরম আর্থিক চাপে রয়েছেন। অনেকেই সংসার চালাতে ঋণ ও প্রভিডেন্ট ফান্ডের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন বলেও তারা দাবি করেন।

তাদের অভিযোগ, পে-স্কেল নিয়ে আলোচনা চললেও সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে।

সংগঠনটি বলছে, বাজেট প্রণয়নের আগেই কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হলে নতুন অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দ রাখা সহজ হবে। এতে কর্মচারীদের আর্থিক স্বস্তি ফিরবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে।

সংশ্লিষ্টদের মতে, দেশের উন্নয়ন, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারি কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও বর্তমান বেতন কাঠামো জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি আরও জোরালো হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

বাজেটের আগেই পে-স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের

বিস্তারিত কমেন্টে