রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:৪৩

ট্রাম্পকে হত্যাচেষ্টা নাকি ‘সাজানো নাটক’? যুক্তরাষ্ট্রে জরিপে চাঞ্চল্যকর ফলাফল

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৪৫
শেয়ার: mail
ট্রাম্পকে হত্যাচেষ্টা নাকি ‘সাজানো নাটক’? যুক্তরাষ্ট্রে জরিপে চাঞ্চল্যকর ফলাফল

ফাইল ছবি | রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ঘিরে একটি কথিত হত্যাচেষ্টা নিয়ে দেশটিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গত ২৫ এপ্রিল ওয়াশিংটনের একটি ডিনার পার্টিতে ঘটে যাওয়া ওই ঘটনাকে কেন্দ্র করে জনমতের বড় একটি অংশ বিষয়টিকে ‘সাজানো নাটক’ বলে মনে করছেন বলে এক জরিপে উঠে এসেছে।

অনলাইন সংবাদ যাচাইকারী প্রতিষ্ঠান নিউজগার্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইউগভ পরিচালিত জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের প্রায় ২৪ শতাংশ মনে করেন ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। অন্যদিকে ৪৫ শতাংশ মানুষ এটিকে বাস্তব হত্যাচেষ্টার ঘটনা হিসেবে বিশ্বাস করেন। বাকি ৩২ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

জরিপে আরও দেখা যায়, তরুণদের মধ্যে ঘটনাটিকে ‘সাজানো নাটক’ হিসেবে দেখার প্রবণতা তুলনামূলক বেশি। রাজনৈতিক বিভাজনের দিক থেকেও ভিন্নতা রয়েছে—ডেমোক্র্যাট ও রিপাবলিকান সমর্থকদের মধ্যেও এই বিষয়ে ভিন্ন মত দেখা গেছে।

নিউজগার্ডের সম্পাদক সোফিয়া রুবিনসন বলেন, ফলাফলটি বিস্ময়কর হলেও এটি যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যম ও সরকারের প্রতি জনগণের ক্রমবর্ধমান আস্থাহীনতাকেই নির্দেশ করে। তিনি আরও বলেন, মানুষ এখন অনলাইনে যাচাইহীন তথ্যের ওপর বেশি নির্ভর করছে, যা উদ্বেগজনক।

অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করা হয়েছে। মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেন, কেউ যদি মনে করে প্রেসিডেন্ট নিজেই নিজের ওপর হত্যাচেষ্টা সাজিয়েছেন, তা সম্পূর্ণ অযৌক্তিক।

উল্লেখ্য, ওই ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী কোলে টমাস অ্যালেনকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Globe kalprakash.com

ট্রাম্পকে হত্যাচেষ্টা নাকি ‘সাজানো নাটক’? যুক্তরাষ্ট্রে জরিপে চাঞ্চল্যকর ফলাফল

বিস্তারিত কমেন্টে