মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৬:১৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বাজার সিন্ডিকেট ভাঙতে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৩:০৭
শেয়ার: mail
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে সরকার পরিকল্পিতভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজারে স্বচ্ছতা আনা এবং কারসাজি রোধে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, আসন্ন কোরবানির ঈদে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্যের সরবরাহ গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। গত বছর যেখানে ১০ হাজার ৯০০ টন পণ্য বিতরণ করা হয়েছিল, এবার তা বাড়িয়ে ১৪ হাজার টনে উন্নীত করা হয়েছে। পাশাপাশি উৎসব ছাড়াও প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

টিসিবির উপকারভোগী তালিকা যাচাই-বাছাই প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত সরকার পরিবর্তনের পর ১ কোটি কার্ড যাচাই করে প্রায় ৫৯ লাখ কার্ড ভুয়া বা প্রশ্নবিদ্ধ পাওয়া যায়। পরবর্তীতে যাচাই শেষে ৮০ লাখ কার্ড চূড়ান্ত করা হয়েছে এবং আরও ২০ লাখ নতুন উপকারভোগী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দেশে আমদানিনির্ভর নিত্যপণ্যের বাজার দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে বলে সাধারণ মানুষের ধারণা আছে। এই পরিস্থিতি বদলাতে সরকার সরবরাহ ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির আওতায় আনছে।

মন্ত্রী জানান, আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সাপ্লাই চেইন এআইভিত্তিক একটি মডেলের মাধ্যমে পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাজার কারসাজি দ্রুত শনাক্ত করা এবং নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এছাড়া বাজার স্থিতিশীল রাখতে কৌশলগত মজুত বা স্ট্র্যাটেজিক রিজার্ভ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি টিসিবির সঙ্গে অংশীদারিত্বভিত্তিক নতুন ব্যবসায়িক মডেল নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

বাজার সিন্ডিকেট ভাঙতে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে