বাংলাদেশ ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ, ঢাকায় পাঠানো হয়েছে

জামায়াত কর্মী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক জামায়াতে ইসলামীর কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই কর্মীর নাম মাইনুল ইসলাম মাহিন (২৫)। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে মাহিন নিজ বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় মুখোশধারী ৪ থেকে ৫ জন সেখানে এসে টর্চ লাইট জ্বালিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার পায়ে লাগে এবং তিনি মাটিতে পড়ে গেলে সেখানে আরও একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত সিএনজিতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মুখ ঢেকে সিএনজিতে করে এসে দ্রুত গুলি করে পালিয়ে যায়, ফলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা সিএনজিযোগে এসে তাদের এক কর্মীকে গুলি করে পালিয়ে গেছে এবং এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে তারা ধারণা করছেন।

এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. হাসান আল মুলক জানান, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ, ঢাকায় পাঠানো হয়েছে

প্রকাশিত: ০১:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬