মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৪:০৫
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে, চূড়ান্ত হতে পারে নতুন কোচ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ৭:০১
শেয়ার: mail
সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে, চূড়ান্ত হতে পারে নতুন কোচ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে রোববার (১০ মে) সন্ধ্যা ৬টায় জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। ফেডারেশন সভাপতি ও কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের প্রতিশ্রুতি অনুযায়ী, আজই নতুন কোচ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরে শর্টলিস্টে থাকা বিদেশি কোচদের ভার্চুয়াল সাক্ষাৎকার নিচ্ছে বাফুফে।

একাধিক সূত্র জানিয়েছে, ক্যামেরুন জাতীয় দলের সাবেক ম্যানেজার আন্তোনিও কোনসেইসাও দ্য সিলভা অলিভেইরা নতুন কোচ হিসেবে চূড়ান্ত হতে পারেন। এর আগে আলোচিত কোচ ক্রিস কোলম্যানের সাক্ষাৎকারও অনুষ্ঠিত হয় শনিবার। অন্যদিকে সম্ভাব্য প্রার্থী রোজারিও মিকেল ইতোমধ্যে ব্রাজিলের একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় শেষ মুহূর্তে সিদ্ধান্তে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সহকারী কোচ নিয়োগ নিয়েও আলোচনা চলছে। এ পদে আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হলেও বেশিরভাগ বিদেশি কোচই নিজেদের পছন্দের সহকারী কোচ নিয়ে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চার বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর গত ৩০ এপ্রিল স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। তার অধীনে বাংলাদেশ ৩৯টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় এসেছে ১০টিতে, ড্র ১০টি এবং হার ১৯টি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১০ মে ২০২৬ | Globe kalprakash.com

সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে, চূড়ান্ত হতে পারে নতুন কোচ

বিস্তারিত কমেন্টে