রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:০৯:৩৮
শিরোনাম
● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা

শুভেন্দুর শপথের আবহে কলকাতায় হঠাৎ আমির খান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:১২
শেয়ার: mail
শুভেন্দুর শপথের আবহে কলকাতায় হঠাৎ আমির খান

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে যখন শুভেন্দু অধিকারীi-এর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ব্যস্ততা তুঙ্গে, ঠিক সেই সময় হঠাৎ কলকাতায় দেখা গেল বলিউড সুপারস্টার আমির খানকে। এতে শহরজুড়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

শুক্রবার, রবীন্দ্রজয়ন্তীউপলক্ষে রাজ্যে এক বিশেষ রাজনৈতিক ও সাংস্কৃতিক আবহ তৈরি হয়। সেই আবহেই দুপুরে কলকাতা বিমানবন্দরে আমির খানকে দেখা যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করে—তিনি কি কোনো বিশেষ রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন?

রাজভবন থেকে ব্রিগেড পর্যন্ত বিভিন্ন জায়গায় যখন শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি চলছিল, তখন আমির খানের উপস্থিতি ঘিরে কৌতূহল আরও বাড়ে। অনেকেই ধারণা করেন, তিনি হয়তো বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত।

তবে পরে জানা যায়, এই জল্পনার কোনো ভিত্তি নেই। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, আমির খান কলকাতায় এসেছিলেন সম্পূর্ণ ব্যক্তিগত একটি অনুষ্ঠানে অংশ নিতে। তার সফরের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেই নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করার পর বিষয়টি আরও পরিষ্কার হয়।

এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ছেলে জুনাইদ খানের সিনেমা সংক্রান্ত কাজে কলকাতায় এসেছিলেন আমির খান। সেবার তিনি গিয়েছিলেন সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতেও, যেখানে তাদের ব্যক্তিগত সম্পর্ক ও সিনেমা নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

সব মিলিয়ে এবারের কলকাতা সফরও যে একেবারেই ব্যক্তিগত, তা নিশ্চিত হলেও রাজনৈতিক আবহের কারণে আমির খানের উপস্থিতি ঘিরে তৈরি হওয়া কৌতূহল এখনো থেমে নেই।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: আমির খান

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৯ মে ২০২৬ | Globe kalprakash.com

শুভেন্দুর শপথের আবহে কলকাতায় হঠাৎ আমির খান

বিস্তারিত কমেন্টে