শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৭:৩৪

টাচ মোবাইল না পেয়ে অভিমানে তরুণীর আত্মহত্যা, নাটোরে শোক

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:৩৪
শেয়ার: mail
টাচ মোবাইল না পেয়ে অভিমানে তরুণীর আত্মহত্যা, নাটোরে শোক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় টাচ মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে জিনিয়া সুলতানা জুঁই (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সামজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুঁই ওই গ্রামের মো. জহুরুল ইসলাম ও মোছা. বীনা খাতুনের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে জুঁই তার মায়ের কাছে একটি টাচ মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করে আসছিলেন। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজ ঘরে যান। এ সময় তার মা পাশের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন।

বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বাড়ির গেটের সিলিংয়ের ওপর রাখা রসুন আনতে গিয়ে জুঁইয়ের মা ঘরের কাঠের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়েকে ঝুলতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ নিচে নামান।

জাতীয় জীবনের নানা ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান অনস্বীকার্য : প্রধানমন্ত্রী

খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত কার্যক্রম শুরু করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ফোন কিনে না দেওয়াকে কেন্দ্র করে অভিমান থেকেই তরুণী আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৮ মে ২০২৬ | Globe kalprakash.com

টাচ মোবাইল না পেয়ে অভিমানে তরুণীর আত্মহত্যা, নাটোরে শোক

বিস্তারিত কমেন্টে