শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:০০:৪৩
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

খাল খননের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করা হবে সারা দেশ: পানিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:১৭
শেয়ার: mail
খাল খননের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করা হবে সারা দেশ: পানিসম্পদমন্ত্রী

সারা দেশে খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ মে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বিশ্ব খাল খনন কর্মসূচির উদ্বোধনী স্থান পরিদর্শন করেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে এ কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘অবৈধ দখলমুক্ত করতে গিয়ে কিছু ক্ষেত্রে আইনি জটিলতা দেখা দিতে পারে। তবে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেসব বিষয় মোকাবেলা করা হবে।’

মন্ত্রী আরও বলেন, দেশের খালগুলো এখনো তাদের নিজস্ব জায়গায় রয়েছে। কেউ অবৈধভাবে সেখানে স্থাপনা নির্মাণ করলে তা সরিয়ে নিতে হবে। সরকারের লক্ষ্য নতুন উদ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা এবং এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

খাল খনন কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় খাল খননকে আন্দোলন ও বিপ্লবে রূপ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। পাশাপাশি বিভিন্ন জেলার জনপ্রতিনিধি ও মন্ত্রীরাও এ কার্যক্রম শুরু করেছেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন খাল খনন কার্যক্রম অবহেলিত ছিল। ফলে বহু স্থানে খালের পাড় দখল হয়েছে এবং খালের ভেতরে বর্জ্য ও আবর্জনার স্তূপ জমেছে। এগুলো সম্পূর্ণ অবৈধ দখল বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাসহ সরকারি কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

খাল খননের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করা হবে সারা দেশ: পানিসম্পদমন্ত্রী

বিস্তারিত কমেন্টে