বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:১৪:৫০
শিরোনাম
● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য আজ ● পূজায় কারা পাচ্ছেন ছুটি, কারা পাচ্ছেন না ● এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য আজ ● পূজায় কারা পাচ্ছেন ছুটি, কারা পাচ্ছেন না ● এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

পুশ-ইন ইস্যুতে সীমান্তে সতর্ক বিজিবি, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:৫৮
শেয়ার: mail
পুশ-ইন ইস্যুতে সীমান্তে সতর্ক বিজিবি, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সংগৃহীত ছবি

পুশ-ইন ইস্যুতে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি মনে করেন, এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রেক্ষাপটে কিছু বক্তব্য সামনে এসেছে। সে কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা যায়। তবে তার ধারণা, বাস্তবে এমন কিছু ঘটবে না।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা বিভিন্ন মামলা যাচাই-বাছাই করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোও খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে দায়ের করা কথিত গায়েবি মামলাগুলো প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারা দেশে সড়ক ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশুর হাটে জাল নোট শনাক্তে বিশেষ মেশিন স্থাপন, পুলিশের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার এবং সার্বক্ষণিক নজরদারি জোরদারের কথাও জানান তিনি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৬ মে ২০২৬ | Globe kalprakash.com

পুশ-ইন ইস্যুতে সীমান্তে সতর্ক বিজিবি, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

বিস্তারিত কমেন্টে