বাংলাদেশ ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক, আমাদের পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ফাইল ছবি)

ভারতের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তন হবে না।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব সরকারের ক্ষেত্রেই একই থাকবে। আমাদের নীতি হলো বাংলাদেশ ফার্স্ট। সেই নীতির ভিত্তিতেই আমরা সবার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেব।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি নিয়ে সব দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পর্ক বজায় রাখবে এবং তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ৪ মে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। ঘোষিত ফলাফলে বিজেপি ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয়ী হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক, আমাদের পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬