শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৩৭:১৬

শিরোনাম: তিন দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৫৩
শেয়ার: mail
শিরোনাম: তিন দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

সংগৃহীত ছবি

তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (৫ মে) চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি তার প্রথম চীন সফর। ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. খলিলুর রহমান। বুধবার (৬ মে) বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সংকট, উন্নয়ন সহযোগিতা, পানি ব্যবস্থাপনা, প্রতিরক্ষা সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

একই দিনে চীনের উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সঙ্গেও পৃথক বৈঠক করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ হবে।

বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার হিসেবে চীনকে বিবেচনা করা হয়। ফলে এই সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তারা কুনমিং হয়ে বেইজিং পৌঁছাবেন।

সফর শেষে আগামী ৭ মে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

শিরোনাম: তিন দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বিস্তারিত কমেন্টে