মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:০৯:০২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

হরমুজ সংকটে বাণিজ্যিক জাহাজ রক্ষায় নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:২২
শেয়ার: mail
হরমুজ সংকটে বাণিজ্যিক জাহাজ রক্ষায় নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইরানের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য রুট হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধারে নতুন একটি উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’।

রোববার (৩ মে) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এই প্রকল্পের ঘোষণা দেন।

আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। বৈশ্বিক তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে এই প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে শতাধিক জাহাজ আটকা পড়ে।

ট্রাম্প জানান, নতুন এই প্রকল্পের মূল লক্ষ্য হবে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালি পার করিয়ে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা। এ কাজে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রহরা দেবে বলে তিনি উল্লেখ করেন।

তার ভাষায়, বহু দেশের জাহাজ বর্তমানে হরমুজে আটকে রয়েছে, যাদের অনেকেই চলমান সংঘাতের সঙ্গে জড়িত নয়। এসব দেশের অনুরোধেই যুক্তরাষ্ট্র সহায়তার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি দাবি করেন।

ট্রাম্প আরও বলেন, দিনের পর দিন আটকে থাকায় জাহাজে থাকা ক্রুদের খাদ্য ও জরুরি সরবরাহ সংকট দেখা দিয়েছে। ‘প্রজেক্ট ফ্রিডম’ চালু হলে এসব সমস্যা সমাধানে সহায়তা করা সম্ভব হবে এবং সব পক্ষই উপকৃত হবে।

তিনি সতর্ক করে বলেন, এই মানবিক উদ্যোগে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে যুক্তরাষ্ট্র শক্তভাবে তার জবাব দেবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল থেকে এবং বাংলাদেশ সময় সোমবার রাত থেকে এই প্রকল্প কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সূত্র : এএফপি, ইন্ডিয়া টুডে

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৪ মে ২০২৬ | Globe kalprakash.com

হরমুজ সংকটে বাণিজ্যিক জাহাজ রক্ষায় নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের

বিস্তারিত কমেন্টে