শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৫৪:০৬

জরুরি চাহিদা মেটাতে আরও ১ লাখ টন ডিজেল কিনছে সরকার

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৫৪
শেয়ার: mail
জরুরি চাহিদা মেটাতে আরও ১ লাখ টন ডিজেল কিনছে সরকার

সংগৃহীত ছবি

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এক লাখ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত-পরবর্তী বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে মাজেদা অয়েল কোম্পানি লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই ডিজেল আমদানি করা হবে।

জানা গেছে, ইএন৫৯০-১০ পিপিএম মানের এই ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, জরুরি জ্বালানি চাহিদা পূরণ এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২১ এপ্রিল অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে একাধিক আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছিল।

সরকারি সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা চলমান থাকায় আগাম প্রস্তুতি হিসেবে এই অতিরিক্ত আমদানি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দেশে জ্বালানি সংকট তৈরি না হয়।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ডিজেল

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

জরুরি চাহিদা মেটাতে আরও ১ লাখ টন ডিজেল কিনছে সরকার

বিস্তারিত কমেন্টে