মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৪:৪৮
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

কাজ নেই, অভাবে দিন কাটছে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:১১
শেয়ার: mail
কাজ নেই, অভাবে দিন কাটছে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার

খালেদ আক্তার কল্পনা, সংগৃহীত ছবি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা জানিয়েছেন, তিনি বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও দীর্ঘদিন ধরে কাজ না থাকায় অর্থনৈতিক সংকটে সময় কাটছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি বলেন, তার শারীরিক অবস্থায় উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। আবহাওয়ার পরিবর্তনের কারণে মাঝে মাঝে জ্বর, ঠান্ডা ও কাশির সমস্যা হয়, যা সাময়িক।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বয়সজনিত কারণে এসব সমস্যা হয়, তবে তা গুরুতর নয়। সবাই আমার জন্য দোয়া করবেন।

তবে একইসঙ্গে কাজ না থাকার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, অনেক দিন ধরে কোনো কাজ নেই। কাজ না থাকায় অর্থনৈতিক সমস্যা হচ্ছে। বসে থেকে দিন কাটানো কঠিন।

কল্পনা জানান, তিনি এখনো কাজ করতে চান, তবে ভারী শারীরিক পরিশ্রমের কাজ নয়, তুলনামূলক হালকা ধরনের কাজ করতে আগ্রহী। তার আশা, কাজ পেলে জীবন আরও স্বাভাবিকভাবে চলবে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে ১৯৮৪ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন খালেদা আক্তার কল্পনা। শিক্ষকতা থেকে অভিনয়ে আসা তার জীবনযাত্রা শুরুতে এক আকস্মিক সিদ্ধান্ত হলেও পরবর্তীতে সেটিই হয়ে ওঠে তার পরিচয়।

মিজানুর রহমানের হনুমানের পাতাল বিজয় দিয়ে অভিনয়ে অভিষেক হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল মতিন রহমান পরিচালিত রাধাকৃষ্ণ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

কাজ নেই, অভাবে দিন কাটছে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার

বিস্তারিত কমেন্টে