শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৫:২৫

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভাজন না বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:১১
শেয়ার: mail
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভাজন না বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে জাতিকে নতুন করে বিভক্ত না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সংসদে আলোচনা চলাকালে মাঝে মাঝে উত্তেজনা সৃষ্টি হওয়া স্বাভাবিক, তবে তিনি কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে চান না। তিনি আরও বলেন, বর্তমান সময়ে ইতিহাস চর্চার পাশাপাশি বাস্তবতার দিকেও নজর দেওয়া জরুরি, নইলে ব্যত্যয় ঘটার আশঙ্কা থাকে।

ফজলুর রহমানের প্রসঙ্গে তিনি বলেন, তিনি একজন বয়স্ক ও ইতিহাসে সমৃদ্ধ সংসদ সদস্য হলেও বর্তমানে আমরা ভূগোল ও বাস্তব রাজনীতির মধ্যে আছি। অতিরিক্ত ইতিহাসচর্চা কখনও কখনও বিভ্রান্তি তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

স্পিকারের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি মুক্তিযুদ্ধের বটবৃক্ষের মতো অভিভাবক। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ে ভিন্ন অবস্থান থাকলেও আলোচনার মাধ্যমে সমঝোতা বজায় রাখা জরুরি।

তিনি আরও বলেন, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের বিল পাসের সময় বিরোধী দল ওয়াকআউট করেনি বা ভোট প্রদান থেকে বিরত থাকেনি, যা তাদের অবস্থানকে পরোক্ষভাবে স্বীকৃতির ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন। এ কারণে অতিরিক্ত বিতর্ক না বাড়িয়ে ঐকমত্যের জায়গায় থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভাজন না বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে