রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১১:১০
শিরোনাম
● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা

আসছে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়াল, জানালেন আমির খান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:৫৩
শেয়ার: mail
আসছে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়াল, জানালেন আমির খান

সংগৃহীত ছবি

বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আবারও বড় পর্দায় ফিরছে—এমন খবরেই উচ্ছ্বসিত ভক্তরা। দীর্ঘ ১৭ বছর পর এই জনপ্রিয় সিনেমার সিক্যুয়াল নিয়ে মুখ খুলেছেন অভিনেতা আমির খান।

রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। র‍্যাঞ্চো, ভাইরাস, চতুর, রাজু, ফারহান ও পিয়া চরিত্রগুলো এখনও দর্শকের মনে গভীরভাবে জায়গা করে আছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়ালের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং চিত্রনাট্য তার ভালো লেগেছে। তবে শুটিং শুরুর সময় বা মুক্তির তারিখ এখনই নিশ্চিত করে বলতে চাননি তিনি।

আমির খান বলেন, নতুন গল্পটি আগের কাহিনির ধারাবাহিকতা বজায় রেখেই এগোবে, তবে সময়ের ব্যবধানে এতে নতুন মাত্রা যোগ হবে। সিনেমাটিতে আগের মতোই হাস্যরস, আবেগ ও ছকভাঙা গল্পের উপাদান থাকবে বলেও তিনি জানান। জানা গেছে, সিক্যুয়ালের গল্প প্রায় ১০ বছর পরের সময়কে কেন্দ্র করে এগোতে পারে।

এছাড়া নিজের জনপ্রিয় চরিত্র র‍্যাঞ্চোতে আবারও ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন আমির খান। একইসঙ্গে কারিনা কাপুর, আর. মাধবন ও শারমান যোশিকেও পুনরায় একসঙ্গে দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

এদিকে সূত্র বলছে, সিক্যুয়ালের কাজ এগিয়ে নিতে পরিচালক রাজকুমার হিরানি আপাতত অন্য একটি বায়োপিক প্রকল্প স্থগিত রেখেছেন। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে ছবিটির শুটিং।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

আসছে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়াল, জানালেন আমির খান

বিস্তারিত কমেন্টে