বাংলাদেশ ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বৃষ্টির পানি ও বিকল্প উৎস কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় শুধু ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল থাকা এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ঢাকা শহরের ক্ষেত্রে।

তিনি আরও বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি হাতিরঝিলের পানি পরিশোধন করে ব্যবহারযোগ্য করার উদ্যোগ নেওয়া যেতে পারে। আশুলিয়ার পানি সংরক্ষণ এবং ঢাকার আশপাশের নদীগুলোর পানি ব্যবহারের বিষয়েও পরিকল্পনা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে পরিবেশগত ঝুঁকি বাড়ছে, তাই বিকল্প উৎস থেকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হতে হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ০১:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬