বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৪:২৪
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, গণমাধ্যম সহযোগিতা বাড়ানোর আলোচনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:০৯
শেয়ার: mail
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, গণমাধ্যম সহযোগিতা বাড়ানোর আলোচনা

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ (সংগৃহীত ছবি)

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধি এবং সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক যোগাযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

রোববার (২৬ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে তুরস্কের রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান।

এ সময় জহির উদ্দিন স্বপন গত মার্চে তুরস্কে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান ডিজিটাল বিশ্বে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনা জরুরি। তবে এটি কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়, এজন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

সাক্ষাতে তুরস্কের রাষ্ট্রদূত দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সহযোগিতা বাড়ানোর একটি প্রস্তাব তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এ সময় তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুই দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ ও তথ্য বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, তুরস্ক সফরের সময় তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর বুরহানউত্তীন দুরানের বৈঠকে আধুনিক তথ্য ব্যবস্থাপনা ও তথ্য আদান-প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের নীতিগত সিদ্ধান্ত হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, গণমাধ্যম সহযোগিতা বাড়ানোর আলোচনা

বিস্তারিত কমেন্টে