বাংলাদেশ ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক Logo ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা

ডিনারের আগে ‘আজ গুলি ছোড়া হবে’ মন্তব্য, পরে ওয়াশিংটনে গুলিবর্ষণ

ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলিবর্ষণের ঘটনায় পুরো শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের একটি মন্তব্য এখন নতুন করে আলোচনায় এসেছে।

ইয়াহুর প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠান শুরুর আগে হোটেলের লবিতে দেওয়া এক বক্তব্যে ক্যারোলিন লেভিট বলেন, আজ রাতে কিছু গুলি ছোড়া হবে। তবে তিনি তা রূপক অর্থে ব্যবহার করেছিলেন, অর্থাৎ ট্রাম্পের বক্তব্য বা অনুষ্ঠানের পরিবেশ উত্তপ্ত ও আকর্ষণীয় হবে বোঝাতে।

তিনি আরও বলেন, আজ রাতের বক্তব্য হবে ক্লাসিক ডোনাল্ড জে ট্রাম্পের মতো, এটি মজাদার ও বিনোদনমূলক হবে। সবাই এটি উপভোগ করবে বলেও মন্তব্য করেন তিনি।

কিন্তু কিছু সময় পরই ওয়াশিংটন হিলটন হোটেলের ব্যাংকুয়েট হলে সত্যিকারের গুলির শব্দ শোনা যায়। এতে অনুষ্ঠানে উপস্থিত দুই হাজারের বেশি অতিথির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন এবং নিরাপত্তার জন্য চিৎকার শুরু করেন।

ঘটনার পরপরই সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ গুরুত্বপূর্ণ অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয় বলে জানানো হয়।

এদিকে ক্যারোলিন লেভিটের সেই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক্সে ভিডিওটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে এবং তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে বক্তব্যটি সময়ের সঙ্গে অস্বাভাবিকভাবে মিলে গেছে, যদিও অনেকে এটিকে কাকতালীয় ঘটনা বলেও উল্লেখ করেছেন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

ডিনারের আগে ‘আজ গুলি ছোড়া হবে’ মন্তব্য, পরে ওয়াশিংটনে গুলিবর্ষণ

প্রকাশিত: ১২:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬