বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৫৬:৫৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ইরান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদির আকাশ প্রতিরক্ষায় ইউক্রেনের সহযোগিতার প্রস্তাব: জেলেনস্কি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:১১
শেয়ার: mail
ইরান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদির আকাশ প্রতিরক্ষায় ইউক্রেনের সহযোগিতার প্রস্তাব: জেলেনস্কি

ভিলোদিমির জেলেনস্কি ও মোহাম্মদ বিন সালমান

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সৌদি আরব সফর করেছেন। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং যুদ্ধ-পরীক্ষিত প্রযুক্তি রপ্তানির লক্ষ্যেই এই সফর বলে জানা গেছে।

জেলেনস্কি জানান, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আলোচনায় প্রতিরক্ষা, জ্বালানি এবং খাদ্য নিরাপত্তা সহযোগিতা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। তিনি বলেন, দুই দেশ পূর্বে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি আরও সম্প্রসারণের পথে এগোচ্ছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, কৌশলগত নিরাপত্তা কাঠামোর আওতায় তিনটি প্রধান ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে—সামরিক অভিজ্ঞতা ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি, জ্বালানি খাতে সহযোগিতা এবং খাদ্য নিরাপত্তা জোরদার।

কিয়েভ দাবি করছে, ইরান-সম্পর্কিত ড্রোন হামলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি সহায়তা দিতে সক্ষম। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া গেছে এবং সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা, জ্বালানি ও অবকাঠামো খাতে চুক্তিগুলো এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে ইউক্রেনের সহযোগিতা ইতিবাচক অগ্রগতি দেখাচ্ছে এবং হরমুজ প্রণালিতে অবাধ চলাচল নিশ্চিত করতে কিয়েভ তার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রস্তাবও দিয়েছে।

সূত্র: রয়টার্স

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ইরান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদির আকাশ প্রতিরক্ষায় ইউক্রেনের সহযোগিতার প্রস্তাব: জেলেনস্কি

বিস্তারিত কমেন্টে