মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৭:৩১
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে নতুন পরিবহন ভাড়া নির্ধারণের পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:৪৫
শেয়ার: mail
জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে নতুন পরিবহন ভাড়া নির্ধারণের পরিকল্পনা সরকারের

ডা. জাহেদ উর রহমান

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব হিসেবে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে পরিবর্তন আসতে পারে। তবে এসব বৃদ্ধি যাতে অযৌক্তিক না হয়, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে।

উপদেষ্টা আরও জানান, এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। একইসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে জ্বালানির চাহিদা স্বাভাবিক নয় এবং এর পেছনে অবৈধ মজুদ ও পাচারের মতো বিষয় থাকতে পারে।

তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাস রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে অর্থনৈতিক চাপ বাড়বে, যা মানুষের জীবনযাত্রার ব্যয়ে প্রভাব ফেলবে। এ পরিস্থিতি মেনে নিয়ে ধীরে ধীরে সমন্বয়ের আহ্বান জানান তিনি।

একই ব্রিফিংয়ে তিনি আগামী বছরে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে ভারত, ভুটান ও মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।

 

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে নতুন পরিবহন ভাড়া নির্ধারণের পরিকল্পনা সরকারের

বিস্তারিত কমেন্টে