মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৯:০৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৫৫
শেয়ার: mail
মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ছবিঃ সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে প্রান্তিক ও অতি দরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মিঠাপুকুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে অতি দরিদ্র পরিবারকে শর্তসাপেক্ষে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মিঠাপুকুর এপি ম্যানেজার সুজিত কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর এপিসিও-এর সিনিয়র ম্যানেজার উত্তম দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল রহমান শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারজানা আফরোজ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আর্থিক সহায়তা কোনো অনুদান নয়, বরং একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর পুঁজি। এই অর্থ পরিকল্পিতভাবে ক্ষুদ্র ব্যবসা বা আয়বর্ধক কাজে ব্যবহার করে পরিবারের স্বচ্ছলতা নিশ্চিত করতে হবে। বক্তারা শর্ত হিসেবে শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং বাল্যবিবাহ রোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সঠিক পরিকল্পনা ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে একটি পরিবার দ্রুত স্বাবলম্বী হতে পারে। সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোর এই সমন্বিত উদ্যোগ শিশুদের জন্য একটি নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।

ওয়ার্ল্ড ভিশনের শিশু নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা মারিয়া মালোর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাঁসদা ও ফিলিপ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে এপি ম্যানেজার সুজিত কস্তা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বিস্তারিত কমেন্টে