শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৩৯:৩৪

ইরান শান্তিপ্রিয় দেশ, কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:০৭
শেয়ার: mail
ইরান শান্তিপ্রিয় দেশ, কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের রাজপথে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান (সংগৃহীত ছবি)

ইসলামী প্রজাতন্ত্র ইরানকে শান্তিপ্রিয় দেশ হিসেবে উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান শুধু আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালায়নি এবং ভবিষ্যতেও এমন কোনো ইচ্ছা নেই।

তিনি আরও বলেন, তার দেশ শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইরান যুদ্ধ চায় না; বরং সাম্প্রতিক পদক্ষেপগুলো কেবল বৈধ আত্মরক্ষার অংশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা যায়, পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ তুলেছেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবাধিকার ইস্যুতে দ্বিমুখী আচরণের প্রমাণ।

আইএসএনএ বার্তা সংস্থাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমরা কোনো দেশকে আক্রমণ করিনি। বর্তমান পরিস্থিতিতেও কারও ওপর হামলার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা শুধু বৈধভাবে নিজেদের রক্ষা করছি।

তিনি আরও বলেন, ইরান যুদ্ধ চায়—এমন ধারণা সঠিক নয়। একজন মানুষ যেমন আক্রমণের জবাব দেয়, তেমনি একটি দেশও হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষা করে।

সূত্র: আল-জাজিরা

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ইরান শান্তিপ্রিয় দেশ, কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

বিস্তারিত কমেন্টে