মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ৩:৪৬:৪৫

ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০২
শেয়ার: mail
ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বান্দরবান জেলা সদরের সুয়ালক ইউনিয়ন অন্তর্গত ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়ালক ইউপি-র ৩নং ওয়ার্ড মেম্বার রফিকুল আলম মৃধা, ৯নং ওয়ার্ড মেম্বার মো. দুদু মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে ৩০০নং আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন জিকু, যুগ্ম সম্পাদক সুমন ত্রিপুরা নিশু, প্রচার সম্পাদক মো. রিদুয়ানুল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করার অভিপ্রায়ে বিদ্যালয়টি ২০০৯ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, যা হাঁটি হাঁটি পা পা করে ১৭ বছর যাবত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।” এই দীর্ঘ সময়ে যারা বিভিন্নভাবে সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন, তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

অন্যান্য বক্তারাও তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিশেষে বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward