বাংলাদেশ ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনামঃ
Logo সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের Logo চাঁদপুরে গবেষণাভিত্তিক ফিকশন গ্রন্থ ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’-এর মোড়ক উন্মোচন Logo ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার Logo পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা Logo সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা Logo রাজধানীতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৬ Logo বিদ্যুৎ খাতে এখনো দুর্নীতির বোঝা বহন করছে সরকার: তথ্যমন্ত্রী Logo আধুনিক ল্যাব ও মান নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo নাগরিকরা কতটা উপকৃত হচ্ছেন, সেটির মূল্যায়ন জরুরি: মির্জা ফখরুল Logo সমালোচনার মুখে বিশ্বকাপে পানির বোতল নীতিতে ছাড় দিল ফিফা

হরমুজে অবৈধ অস্ত্রায়ন ঝুঁকিপূর্ণ নজির স্থাপন করবে : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং বলেছেন, কোনো পক্ষকে অবৈধভাবে একটি আন্তর্জাতিক নৌপথকে অস্ত্রসজ্জিত করার অনুমতি দেওয়া হলে তা একটি নেতিবাচক নজির তৈরি করবে। এর ফলে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথও একইভাবে ঝুঁকির মুখে পড়তে পারে।

স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ এপ্রিল) ফ্রান্স ও যুক্তরাজ্যের আয়োজনে হরমুজ প্রণালী বিষয়ক এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ব নেতাদের উদ্দেশে লরেন্স ওং বলেন, হরমুজে এমন নজির তৈরি হলে বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌপথ মালাক্কা প্রণালীর মতো অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটও ঝুঁকির মধ্যে পড়বে। তাই এ ধরনের পথে অগ্রসর হওয়া উচিত নয়।

তিনি সতর্ক করে বলেন, নৌচলাচলের স্বাধীনতা লঙ্ঘন করা একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে, যা বিশ্বকে নিয়মভিত্তিক ব্যবস্থার পরিবর্তে বলপ্রয়োগ ও জবরদস্তির দিকে ঠেলে দিতে পারে।

জাতিসংঘের সমুদ্র আইন সনদ (ইউএনসিএলওএস)-এর কথা উল্লেখ করে তিনি বলেন, এতে ট্রানজিট চলাচলের অধিকার নিশ্চিত করা হয়েছে। নৌচলাচলের অধিকার ও স্বাধীনতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোকে সকলের জন্য উন্মুক্ত, নিরাপদ ও সহজগম্য রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থের জন্য জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সব পক্ষকে যুদ্ধবিরতি বজায় রেখে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী সমাধানের দিকে কাজ করতে হবে।

kalprakash.com/SS

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
হরমুজে অবৈধ অস্ত্রায়ন ঝুঁকিপূর্ণ নজির স্থাপন করবে : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
জনপ্রিয় সংবাদ

সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের

হরমুজে অবৈধ অস্ত্রায়ন ঝুঁকিপূর্ণ নজির স্থাপন করবে : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৩:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬