বাংলাদেশ ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকেরা। শুক্রবার ১৭ এপ্রিল ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়া মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর ফলে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুরসহ একাধিক আঞ্চলিক রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পাশাপাশি কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ বিভিন্ন রুটেও কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এতে এসব রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিক ইউনিয়ন।

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, বাস মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু শ্রমিকদের যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে একাধিক দফায় আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় শুক্রবার সকাল থেকে মালিক গ্রুপের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শ্রমিক সংগঠনের সিদ্ধান্তের সঙ্গে মালিক সমিতির শ্রমিকরাও একমত হয়ে বাস বন্ধ রেখেছেন।

অন্যদিকে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, শ্রমিক সংগঠন দুইটি দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে মালিকদের মতো শ্রমিকদেরও সমান সুযোগ-সুবিধা প্রদান এবং শ্রমিক সংগঠনের একটি বাস কুষ্টিয়া-খুলনা রুটে চলাচলের অনুমোদন দেওয়া।

তিনি জানান, এসব দাবি পূরণ না হওয়ায় সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, তবে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬