বাংলাদেশ ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কদমতলা ইউনিয়নে নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদীর সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে সৌজন্য মতবিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মাসুদ সাঈদী। আজ শনিবার সকাল ১০টায় কদমতলা ইউনিয়ন পরিষদসংলগ্ন স্থানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী কদমতলাসহ পিরোজপুরের সার্বিক উন্নয়নে তাঁর গৃহীত বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা জনসাধারণের সামনে তুলে ধরেন। তিনি বলেন, কদমতলার উন্নয়নে এবং জনগণের সেবায় তিনি তাঁর মরহুম পিতার পদাঙ্ক অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাবেন। এলাকার অবকাঠামো ও সামাজিক জীবনমান উন্নয়নে তিনি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

কদমতলা ইউনিয়ন সভাপতি হাফেজ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সদর থানা আমির মাওলানা সিদ্দিকুর রহমান এবং ওলামা বিভাগের জেলা সভাপতি মুফতি আব্দুল হালিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সেক্রেটারি মাহাদি হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক ইমরান হাওলাদার, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আলী আকবর এবং ইউনিয়ন তারবিয়াত সম্পাদক হাফেজ আল আমিন হোসাইন।

এছাড়াও মতবিনিময় সভায় কদমতলা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ওলামায়ে কেরামসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি পূর্ণ সমর্থন ও আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
কদমতলা ইউনিয়নে নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদীর সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

কদমতলা ইউনিয়নে নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদীর সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬