বাংলাদেশ ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় যেসব তারকারা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৬:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • 23

সংগৃহীত ছবি

বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন টাইম প্রতি বছর বিশ্বের শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকা প্রকাশ করে। নিউইয়র্কভিত্তিক এই ম্যাগাজিনের ১০০ জনের এ তালিকায় এবারও জায়গা পেয়েছেন বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা।

তালিকায় থাকা উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন অভিনেত্রী জোয়ি সালডানা, সঞ্চালক ও কমেডিয়ান নিকি গ্লেজার, গায়ক ও অভিনেতা জনাথন গ্রফ, অভিনেতা ইথান হক, অভিনেত্রী ডাকোটা জনসন, কেট হাডসন, বলিউড অভিনেতা রণবীর কাপুর, ইরানি নির্মাতা জাফর পানাহি এবং কে-পপ গায়িকা জেনিসহ আরও অনেকে।

এ বছরের চারটি আলাদা আন্তর্জাতিক কভারে জায়গা পেয়েছেন জোয়ি সালডানা, নিকি গ্লেজার, ওয়াগনার মোরা এবং সংগীতশিল্পী লুক কম্বস।

টাইমের এই তালিকায় থাকা তারকারা শুধু সিনেমা বা বিনোদনেই সীমাবদ্ধ নন, তারা ফ্যাশন, সামাজিক আন্দোলন, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং বৈশ্বিক আলোচনায়ও গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন। এ কারণে এই তালিকাকে কেবল জনপ্রিয়তার সূচক নয়, বরং একটি বৈশ্বিক প্রভাবের মানচিত্র হিসেবেও দেখা হয়।

বিশেষ করে ইথান হক ও জোয়ি সালডানার মতো শিল্পীরা এমন চরিত্র বেছে নিচ্ছেন, যা সামাজিক বার্তা বহন করে। অন্যদিকে নিকি গ্লেজারের মতো কমেডিয়ানরা ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে সমসাময়িক বাস্তবতা তুলে ধরছেন।

টাইম ম্যাগাজিনের মতে, প্রভাব নির্ধারণের কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। বরং যেসব ব্যক্তি তাদের কাজের মাধ্যমে বিশ্বকে বদলে দিচ্ছেন বা সংস্কৃতিকে নতুনভাবে ব্যাখ্যা করছেন, তারাই এই তালিকায় স্থান পান।

আগামী ২৩ এপ্রিল নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ‘টাইম ১০০ গালা’, যেখানে তালিকাভুক্ত তারকারা অংশ নেবেন এবং বিশেষ পরিবেশনায় উপস্থিত থাকবেন।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বিশ্বের প্রভাবশালীদের তালিকায় যেসব তারকারা
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় যেসব তারকারা

প্রকাশিত: ০৬:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬