শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৫৯:৩৭

সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:৫৬
শেয়ার: mail
সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ

সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে আলাদা জরুরি লাইন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী সকাল ও সন্ধ্যায় এক ঘণ্টা করে এই বিশেষ সেবা চালু থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এর আগে দেশের কয়েকটি জেলা ও উপজেলায় শিক্ষক, অ্যাম্বুল্যান্সসহ বিভিন্ন জরুরি সেবার যানবাহনের জন্য আলাদা লাইনে জ্বালানি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছিল।

জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, উপজেলার মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে হাসপাতাল, বিদ্যুৎ বিভাগ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সার্ভিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক লাইনে জ্বালানি সরবরাহ করা হবে।

প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই বিশেষ সেবা চালু থাকবে। তবে পাম্পে জ্বালানি মজুত থাকা সাপেক্ষে এই সুবিধা কার্যকর থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপস্থিত থেকে সরকারি পদ্ধতিতে জ্বালানি বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ

বিস্তারিত কমেন্টে