বাংলাদেশ ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo দীর্ঘদিনের সংকট দুই-তিন মাসে কাটিয়ে ওঠা সম্ভব নয়: বিমানমন্ত্রী Logo পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকা স্মরণে সেমিনার অনুষ্ঠিত Logo বর্ণবাদ ও নৈরাশ্যের উৎসব: ট্রাম্পীয় বিশ্বকাপ ২০২৬! Logo সুজানগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদক বিরোধী ক্যাম্পেইন Logo মদ-সিগারেটের দাম বৃদ্ধিও বিরোধীদলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী Logo বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ অভিযোগে যুবক আটক Logo ভারতীয় পতাকার আদলে গাছে রং, সমালোচনার মুখে মুছে ফেললেন আওয়ামী লীগ নেতা আরিফুর Logo ১৪ দিনের উচ্চশিক্ষা বিষয়ক স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন বেরোবি উপাচার্য Logo ২০২২ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা তৈরি করে সাড়া ফেলেছে সমর্থকরা Logo ছেলের সামনে গুলি করে হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে উত্তর ইসরায়েল, আতঙ্কে সীমান্তবাসী

১০ মিনিটে ৩০টি ক্ষেপণাস্ত্রের আঘাত, দফায় দফায় কেঁপে উঠলো ইসরায়েল (ফাইল ছবি)

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) ভোরে মাত্র ১০ মিনিটে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সীমান্তবর্তী এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের দিকে হিজবুল্লাহর নতুন হামলার পর ইসরায়েলের সীমান্তবর্তী কিরিয়াত শিমোনা শহর ও আশপাশের এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।

কিছু সূত্রের দাবি, মাত্র ১০ মিনিটে ছোড়া প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানে। এর মধ্যে আল-জালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশেই প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাঙ্কারে আশ্রয় নেন।

অন্যদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে, লেবানন থেকে ছোড়া অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র কিরিয়াত শিমোনা শহর ও এর আশপাশে আঘাত হানে।

এ ছাড়া ইসরায়েলের দখলকৃত আক্কা, নাহারিয়া, আল-জালিল আল-আলা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলেও সাইরেন বাজানোর খবর পাওয়া গেছে।

সূত্র: পার্স টুডে

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে উত্তর ইসরায়েল, আতঙ্কে সীমান্তবাসী
জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিনের সংকট দুই-তিন মাসে কাটিয়ে ওঠা সম্ভব নয়: বিমানমন্ত্রী

ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে উত্তর ইসরায়েল, আতঙ্কে সীমান্তবাসী

প্রকাশিত: ০৪:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬