রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:২৯:৪৭
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নওগাঁয় হাম–রুবেলা টিকা ক্যাম্পেইন: ২.৬ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:৩৫
শেয়ার: mail
নওগাঁয় হাম–রুবেলা টিকা ক্যাম্পেইন: ২.৬ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য

ছবিঃ সংগৃহীত

নওগাঁ জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনির আলী আকন্দ।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত জেলার ১১টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম–রুবেলা টিকা প্রদান করা হবে। তিনি বলেন, “এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর। এতে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।”

তিনি আরও জানান, এবারের ক্যাম্পেইনে জেলার মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৭ হাজার শিশুকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবকদের নির্ধারিত টিকাকেন্দ্রে উপস্থিত হয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে জেলায় সন্দেহভাজন হাম আক্রান্ত ২৪১ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার পাশাপাশি টিকাদান কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নওগাঁয় হাম–রুবেলা টিকা ক্যাম্পেইন: ২.৬ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য

বিস্তারিত কমেন্টে