বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫৩:২৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

হুমায়ুন কবীর–অমিত শাহ বাগযুদ্ধ: ‘বাবরি মসজিদ’ ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:২৬
শেয়ার: mail
হুমায়ুন কবীর–অমিত শাহ বাগযুদ্ধ: ‘বাবরি মসজিদ’ ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

সংগৃহীত ছবি

ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথার লড়াইকে ঘিরে। ‘বাবরি মসজিদ’ নির্মাণ প্রসঙ্গ থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ—সব মিলিয়ে পরিস্থিতি এখন চরমে।

একদিকে হুমায়ুন কবীর প্রকাশ্যে অমিত শাহকে উদ্দেশ করে বলেন, যদি বাপের ব্যাটা হয় তবে ২৪ ঘণ্টার মধ্যে আমার বাবরি মসজিদ ভেঙে দেখাক। একইসঙ্গে তিনি তার বিরুদ্ধে আনা ৪০০ কোটি টাকা লেনদেনের অভিযোগও অস্বীকার করে কঠোর ভাষায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। তার দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

অন্যদিকে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের পর অমিত শাহ দাবি করেন, হুমায়ুন কবীর ও বিজেপি সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে এবং তাদের মধ্যে কোনো রাজনৈতিক সম্পর্কের প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, যারা বাংলায় বাবরি মসজিদ নির্মাণের কথা বলেন, তাদের সঙ্গে বিজেপি কোনোভাবেই একমত নয়।

শাহ অভিযোগ করেন, এসব বক্তব্য দিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এবং বিজেপি–তৃণমূল বিরোধী ভোট ভাগ করার চেষ্টা চলছে। তিনি হুমায়ুন কবীরকে শাসকদলের ঘনিষ্ঠ বলেও ইঙ্গিত দেন।

হুমায়ুন কবীর অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার বক্তব্য ও ভিডিও এআই জেনারেটেড বা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি অভিযোগের তদন্ত ও প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

সব মিলিয়ে ভোটের আগে ‘বাবরি মসজিদ’ ইস্যুকে ঘিরে দুই পক্ষের এই কথার লড়াই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

হুমায়ুন কবীর–অমিত শাহ বাগযুদ্ধ: ‘বাবরি মসজিদ’ ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

বিস্তারিত কমেন্টে