বাংলাদেশ ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করল ফিফা সভাপতি ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : রয়টার্স

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সত্ত্বেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এক সম্মেলনে তিনি বলেন, ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে। তারা ইতোমধ্যে যোগ্যতা অর্জন করেছে এবং খেলোয়াড়দের মাঠে নামার অধিকার রয়েছে।

ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে। তবে ফিফা সভাপতি বলেন, খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত এবং এটি মানুষকে একত্রিত করার মাধ্যম।

ফিফা আশা প্রকাশ করেছে, ২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই পরিস্থিতি আরও স্থিতিশীল হবে। এই আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে নিরাপত্তা উদ্বেগের কারণে ইরান তাদের ম্যাচ অন্য দেশে সরানোর প্রস্তাব দিয়েছিল বলে জানা যায়, তবে তা প্রত্যাখ্যান করে ফিফা। পরে সাময়িক যুদ্ধবিরতির কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করল ফিফা সভাপতি ইনফান্তিনো
জনপ্রিয় সংবাদ

মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করল ফিফা সভাপতি ইনফান্তিনো

প্রকাশিত: ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬