সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৪:৪৩
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, রাষ্ট্রই দেবে শাস্তি: ডা. জাহেদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৩৩
শেয়ার: mail
মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, রাষ্ট্রই দেবে শাস্তি: ডা. জাহেদ

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব জাস্টিস মেনে নেওয়া হবে না। অপরাধী যত বড়ই হোক, শাস্তি দেওয়ার একমাত্র অধিকার রাষ্ট্রের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে অরাজকতা সৃষ্টি করে এবং এটি দণ্ডনীয় অপরাধ।

বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মব জাস্টিসের মতো ঘটনাকে প্রশ্রয় দেওয়া হলে সমাজে বিপজ্জনক প্রবণতা তৈরি হয়। সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, কৃষি খাতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে আট বিভাগে ২১ হাজার ১৪ জন কৃষককে এই কার্ড দেওয়া হবে। সফল হলে আগামী অর্থবছর থেকে এটি সম্প্রসারণ করা হবে।

এই কার্ডের মাধ্যমে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকেরা বছরে দুই হাজার টাকা প্রণোদনা এবং কৃষিঋণ সুবিধা পাবেন। এছাড়া ১০ ধরনের কৃষি সহায়তা, যেমন নগদ সহায়তা ও বীজসহ উপকরণ দেওয়া হবে। প্রকল্পটির জন্য উন্নয়ন বাজেট থেকে ১ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সক্ষমতা বাড়াতে হ্যাজার্ড ম্যাপিং, জনসচেতনতা বৃদ্ধি, সমন্বয় জোরদার এবং বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, রাষ্ট্রই দেবে শাস্তি: ডা. জাহেদ

বিস্তারিত কমেন্টে