রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:১৬:১০

এমপিদের গবেষণা কাজে ইন্টার্ন দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে: আইনমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৩৮
শেয়ার: mail
এমপিদের গবেষণা কাজে ইন্টার্ন দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে: আইনমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের গবেষণা কাজে সহায়তার জন্য একজন করে ইন্টার্ন দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপির যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অবসরে যাওয়ার পর কোনো বিচারপতিকে লোভনীয় পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া থাকলে সুপ্রিম কোর্টের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি আরও জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংস্কার প্রয়োজন এবং বাজেট বাড়ানোর বিষয়েও কাজ চলছে। পাশাপাশি বার কাউন্সিলের পরীক্ষাকে আরও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেন, যারা আইনজীবী হিসেবে বিচার পাইয়ে দেওয়ার নামে মক্কেলদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন, এমন অনৈতিক কর্মকাণ্ড তিনি সমর্থন করেন না।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

এমপিদের গবেষণা কাজে ইন্টার্ন দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে: আইনমন্ত্রী

বিস্তারিত কমেন্টে