শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৫৬:৪৫

স্বল্প খরচে বিদেশে কর্মী পাঠাতে সরকার কাজ করছে: প্রবাসী কল্যাণ উপদেষ্টা

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:১৮
শেয়ার: mail
স্বল্প খরচে বিদেশে কর্মী পাঠাতে সরকার কাজ করছে: প্রবাসী কল্যাণ উপদেষ্টা

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মাহদী আমিন। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার চায় স্বল্প খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মীরা বিদেশে যেতে পারুক। একই সঙ্গে মালয়েশিয়াকে শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

মাহদী আমিন জানান, এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উভয়ই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে শ্রমিক পাঠানোর সময়সূচি এখনো নির্ধারিত হয়নি, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় ‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ ব্যবস্থা কোনো নতুন সিন্ডিকেট তৈরির উদ্যোগ নয়, বরং এটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার একটি ব্যবস্থা।

সরকারের লক্ষ্য অভিবাসন ব্যয় কমানো, সিন্ডিকেট ভাঙা এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও সহজ ও নিরাপদ করা বলেও তিনি উল্লেখ করেন।

 

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

স্বল্প খরচে বিদেশে কর্মী পাঠাতে সরকার কাজ করছে: প্রবাসী কল্যাণ উপদেষ্টা

বিস্তারিত কমেন্টে