মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৪২:০৫

নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:৫২
শেয়ার: mail
নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহরের দক্ষিণ বাজার এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গড়কান্দা চৌরাস্তা মোড়ে গিয়ে তা শেষ হয়।

লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি)। এছাড়াও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আফছার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর শাখার সভাপতি মো. হেলাল উদ্দিন এবং সেক্রেটারি আব্দুল মোমেন।

কর্মসূচিতে আরও অংশ নেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাশাহারুল ইসলাম মিল্লাত, উপজেলা সভাপতি ওমর ফারুক এবং বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আহসান কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এ সময় নেতারা গণভোটের রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সমর্থন আদায়ের আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

বিস্তারিত কমেন্টে