বাংলাদেশ ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা

মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, স্টিলের বান্ডেলের আঘাতে পথচারীর মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ পথচারী আশরাফ। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় পরপর চারটি যানবাহনের সংঘর্ষে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ সময় একটি ট্রাক থেকে ছিটকে পড়া ভারী স্টিলের বান্ডেলের আঘাতে এক পথচারী নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম আশরাফ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচল ধীর থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এরপর সেই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক। পরে আরও একটি কাভার্ডভ্যান এসে পেছন থেকে ধাক্কা দিলে চারটি যানবাহন পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিটকে পড়ে একটি কাভার্ডভ্যানের ওপর। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। একই সময়ে রাস্তা পার হওয়ার সময় পথচারী আশরাফ গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশরাফের মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানা জানিয়েছে, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, স্টিলের বান্ডেলের আঘাতে পথচারীর মৃত্যু

প্রকাশিত: ১২:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬