শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:০১:৫৩

চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৪৮
শেয়ার: mail
চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্স-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয়দের ধারণা, শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

বিস্তারিত কমেন্টে