প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে আসা ১৩ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 
























