বাংলাদেশ ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

সংগৃহীত ছবি

ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন বৃহস্পতিবার (৯ এপ্রিল) আদাবর থানার অস্ত্র আইনের মামলায় ফয়সাল করিম মাসুদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ নভেম্বর দুপুর আড়াইটার দিকে আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। মাদক কারবারী সন্দেহে আটক করা হয় ফয়সালকে। তল্লাশী চালিয়ে তার দেখানো স্থানে থেকে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে অস্ত্র আইনে অভিযুক্ত করা হয়।

ফয়সালকে এই মামলায় অভিযোগ করা হয়েছিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ক্রয়-বিক্রয়ের মূল হোতারূপে। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম ও জমি দখলের নেতৃত্বে থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মামলার তদন্ত শেষে ১৭ জনের মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

ফয়সালের নাম এসেছে ২০২৪ সালের ১২ ডিসেম্বর মতিঝিল জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারের সময় হামলায় গুরুতর আহত ওমসান হাদী হত্যাকাণ্ডেও। চিকিৎসাধীন অবস্থায় নিহত হন হাদি। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে ফয়সালের নাম উঠে।

মামলার অভিযোগপত্র গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ দাখিল করে। তবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে ১৫ জানুয়ারি অধিকতর তদন্তের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করে সিআইডিকে নির্দেশ দেন।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০১:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬