বাংলাদেশ ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে Logo গাইবান্ধায় ছেলেকে নিয়োগ দিতে মাদ্রাসা সুপারের জালিয়াতির অভিযোগ Logo পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে এক জনের কারাদণ্ড Logo লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা Logo পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন Logo নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ Logo ছোট্ট মেহেরাবের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক Logo পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারিতে আটক ১ Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফ্রান্সের তীব্র নিন্দা: লেবাননে ইসরাইলের হামলা যুদ্ধবিরতির জন্য হুমকি

ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: এপি

লেবাননে ইসরাইলের অব্যাহত বিমান হামলার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইসরাইলের এই হামলা সদ্য প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। মাত্র ১০ মিনিটে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, এতে ২৫৪ জন নিহত ও এক হাজারের বেশি আহত হন।

ম্যাক্রোঁ জানিয়েছেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলেছেন এবং ফ্রান্সের পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। তিনি বলেন, লেবাননকেও পুরোপুরি যুদ্ধবিরতির আওতায় আনা প্রয়োজন। একই বার্তা তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকেও দিয়েছেন।

হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি মেনে চললেও ইসরাইল তা মানছে না। নেতানিয়াহুর দফতর জানিয়েছে, ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে বিমান হামলা অব্যাহত থাকবে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ জোরদার করে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের শর্ত দিয়ে চুক্তি লঙ্ঘন করছে। তিনি মন্তব্য করেছেন, এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বা আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে

ফ্রান্সের তীব্র নিন্দা: লেবাননে ইসরাইলের হামলা যুদ্ধবিরতির জন্য হুমকি

প্রকাশিত: ১১:৫৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬