বাংলাদেশ ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী: ‘বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের নতুন পাইলট প্রকল্প’ Logo জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে প্রস্তাবিত বাজেট: গোলাম পরওয়ার Logo নাঈমকে হেনস্তা: লিটন-মিরাজ-শান্ত-মুশফিকদের ক্ষোভ Logo ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত Logo স্বামীকে নিয়ে ট্রলের জবাব দিলেন অভিনেত্রী মিলি Logo পার্লামেন্ট থেকে সচিবালয়—সব জায়গায় হুতুমপেঁচা বসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo হয়রানি কমাতে ডিজিটাল কর ব্যবস্থা প্রয়োজন Logo মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত Logo অপহরণ নয়, ধর্ষণের মামলা এড়াতে ছাত্রশিবির নেতার ‘আত্মগোপন’: পুলিশ Logo লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ

আজ ঘোষণা হবে আবু সাঈদ হত্যা মামলার রায়, কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনাল

জুলাই গণঅভ্যুত্থানে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আজ রায় ঘোষণা করা হবে। বহুল আলোচিত এ মামলায় ৩০ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

আদালতে হাজির করা ছয় আসামির মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি এবং ছাত্ররাজনীতির নেতাকর্মীরা।

মামলার তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের ২৪ জুন দাখিল করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল এবং একইসঙ্গে ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এরপর শুনানি শেষে ৬ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের পরদিন থেকেই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার প্রথম সাক্ষী ছিলেন আবু সাঈদের বাবা।

দীর্ঘ শুনানিতে মোট ২৫ জন সাক্ষী তাদের বক্তব্য উপস্থাপন করেন। চলতি বছরের ১৩ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ২০ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলে যুক্তিতর্ক।

পরবর্তীতে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয় এবং ৫ মার্চ রায়ের দিন নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় আজ ঘোষণা হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ রায়।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন।

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী: ‘বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের নতুন পাইলট প্রকল্প’

আজ ঘোষণা হবে আবু সাঈদ হত্যা মামলার রায়, কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনাল

প্রকাশিত: ১১:২৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬