বাংলাদেশ ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে Logo গাইবান্ধায় ছেলেকে নিয়োগ দিতে মাদ্রাসা সুপারের জালিয়াতির অভিযোগ Logo পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে এক জনের কারাদণ্ড Logo লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা Logo পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন Logo নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ Logo ছোট্ট মেহেরাবের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক Logo পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারিতে আটক ১ Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানাল অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি

ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক যৌথ বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তারা বলেন, ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়া এবং বাণিজ্যিক জাহাজ, বেসামরিক অবকাঠামো ও তেল-গ্যাস স্থাপনাগুলোর ওপর হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহে অভূতপূর্ব সংকট তৈরি করছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও জ্বালানির দামে বড় ধরনের প্রভাব পড়ছে।

তারা আরও বলেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ততই বিশ্ব অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব বাড়বে এবং মানবিক ক্ষয়ক্ষতিও বৃদ্ধি পাবে।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে পাকিস্তান, মিশর, তুরস্ক ও সৌদি আরবসহ মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকাকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখা এবং সংঘাতের স্থায়ী সমাধান দেখতে চাওয়ার কথা জানানো হয়।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানাল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১১:২৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬